আপনি জেনে নিন ভাইবারে নতুন কি কি সুবিধা পাবেন।

আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আর আমিও আপনাদের দোয়া নিয়ে ভাল আছি। আজ আমি আপনাদের জনপ্রিয় ভিডিও কল শেয়ারিং সফটওয়ার নিয়ে আলোচ...

আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আর আমিও আপনাদের দোয়া নিয়ে ভাল আছি। আজ আমি আপনাদের জনপ্রিয় ভিডিও কল শেয়ারিং সফটওয়ার নিয়ে আলোচনা করবো। এই প্রযুক্তির যুগে ভাইবারের নাম শুনে নি এমন লোক খুজে পাওয়া মুশকিল। তাহলে কথা না বাড়িয়ে এবার মুল কাজের কথায় ফিরে আসি। তো এবার বিস্তারিত শুরু করা যাক। 


বিশেষ করে এই কথাটি না বললে নয় অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ভাইবার অ্যাপ্লিকেশনটির একটি হালনাগাদ সংস্করণ (পাঁচ দশমিক পাঁচ) উন্মুক্ত করেছে ভাইবার কর্তৃপক্ষ। এ সংস্করণে বেশ কিছু নতুন ফিচার ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। ভাইবারের পণ্য বিভাগের প্রধান অফির আইয়াল বলেন, ‘ভাইবার ব্যবহারকারীদের প্রতিক্রিয়া শুনে আমরা জেনেছি যে, তাঁরা বার্তা আদান-প্রদানের বাইরেও অনেক কাজে এটা ব্যবহার করেন।’
আইয়াল আরও বলেন, অ্যান্ড্রয়েড ও আইওএসে নতুন হালনাগাদ আনার ফলে ব্যবহারকারীরা বার্তা আদান-প্রদানের পাশাপাশি কনটেন্ট বিনিময়ের ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাবেন। নতুন সংস্করণে ভয়েস কলের মান আরও উন্নত হয়েছে। এ ছাড়াও ভিডিও কলের ইন্টারফেসকেও উন্নত করা হয়েছে। যুক্ত হয়েছে অ্যানিমেটেড স্টিকার সুবিধা।
আইয়াল বলেন, বিশ্বজুড়ে ভাইবার ব্যবহারকারী বাড়ছে। ব্যবহারকারীদের সুবিধার্থে ও তাদের ধরে রাখতে নানা সুযোগ-সুবিধা বাড়িয়ে চলেছি আমরা।

ভাইবারে নতুন কিছু সুবিধাসমূহ!


ভাইবারে নতুন যা এল—কন্টাক্ট ও কনটেন্ট বিনিময়
ভাইবারের নতুন হালনাগাদ সংস্করণে ব্যবহারকারীরা এখন ভাইবার মেসেজ আকারে ফোনবুক থেকে কন্টাক্ট বিনিময় করতে পারবেন। প্রাপক এখন তথ্য হিসেবে নাম, ছবি ও তথ্য গ্রহণ করে সহজেই তার কন্টাক্ট লিস্টে তা সংরক্ষণ করতে পারবেন। এ ছাড়াও কাউকে যখন চ্যাটে লিংক বা ইউআরএল শেয়ার করা হবে তখন সেই লিংকটি কোন সাইটের তার একটি ছবিসহ ‘বাবল’ দেখা যাবে। এতে ওই লিংকটি শেয়ার করার হার আরও বাড়বে।
সহজে ভিডিও কল
ভাইবারে এখন প্রতি মাসে পঁচিশ কোটি ভিডিও কল করা হচ্ছে। নতুন হালনাগাদ সংস্করণটিতে ভিডিও কল ইন্টারফেসটিকে ঢেলে সাজিয়েছে ভাইবার। এখন রিসেন্ট কল লিস্ট বা কন্টাক্ট প্রোফাইল থেকে সরাসরি ভিডিও কল করা যাবে।
এ ছাড়াও কম ডেটা খরচে উন্নত ভয়েস ও ভিডিও কল করার সুবিধাও যুক্ত করেছে ভাইবার। নেটওয়ার্ক অনুসারে ভাইবার স্বয়ংক্রিয়ভাবে ডেটা ব্যবহারের হার কমিয়ে দিতে সক্ষম হবে। এক মিনিট অডিও কলের ক্ষেত্রে ফোরজি বা ওয়াই-ফাই নেটওয়ার্কে সর্বোচ্চ ৪১৬ কিলোবাইট ডেটা, থ্রিজি নেটওয়ার্কে ১৫১ থেকে ২৫৫ কেবি ও টুজি নেটওয়ার্কে ৮৪ কেবি ডেটা ব্যবহার করে ভাইবার।
অ্যানিমেটেড স্টিকার
ভাইবারের নতুন হালনাগাদ সংস্করণে ৫০০ স্টিকার প্যাক যুক্ত হয়েছে। এই স্টিকারগুলো অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা বার্তা-আদান প্রদানের সময় ব্যবহার করতে পারবেন।
উইন্ডোজ, ম্যাক, আইপ্যাড ও অ্যান্ড্রয়েড ট্যাবে ভাইবার
অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য পাঁচ দশমিক পাঁচ হালনাগাদ সংস্করণটি ছাড়াও অন্যান্য ডিভাইসের জন্যও নতুন ফিচার হালনাগাদ করেছে ভাইবার। আইপ্যাডের জন্য উন্মুক্ত করার নতুন সংস্করণের ভাইবার ব্যবহারকারীরা তাঁদের আইফোন, আইপ্যাড ও ম্যাকে ভাইবার সিনক্রোনাইজ করে নিতে পারবেন এবং সব প্ল্যাটফর্মেই চ্যাট চালিয়ে যেতে পারবেন। এ ছাড়াও ভাইবারের নতুন সংস্করণে অ্যান্ড্রয়েড ট্যাবের ইন্টারফেসটিকে আরও ব্যবহারবান্ধব করেছে ভাইবার।

ভাইবার সফটওয়ারের এর জন্য অফিসিয়াল পেজ হতে ডাউনলোড করতে পারেন। 


তাহলে আজ এই পর্যন্ত আগামীতে আরো নতুন টিউনস নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আর যকি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করতে ভূল করবেন না। আল্লাহ হাফেজ। 

সূত্র : প্রথম আলো

COMMENTS

Name

Blogger,1,Blogger Tips,1,Book,1,Computer Tips,4,facebook,7,featured,9,Freelancing,1,Internet,1,linux-লিনাক্স,2,Mobile,2,News & Offer,2,Other,2,SEO,3,Tips & Tricks,9,Toturial,1,Windows,2,Youtube,1,অনলাইন আয়,3,অ্যালেক্সা র‌্যাকিং,1,আউটসোসিং,5,ই-বুক,7,ইউটিউব,1,ইন্টারনেট,19,উইন্ডোজ,17,এইচটিএমএল,6,এন্ট্রিভাইরাস,3,এন্ড্রোয়েড,12,এসইও,11,ওপেন সোর্স,3,ওয়ার্ডপ্রেস,6,ওয়ার্ডপ্রেস এসইও,1,ওয়ার্ডপ্রেস টিপস,4,ওয়ার্ডপ্রেস প্লাগিন্স,2,ওয়েডগেট,28,ওয়েব ডিজাইন,5,ওয়েব ব্রাউজার,1,ক্র্যাক,3,খবর,24,গুগল,6,গেমস,4,টিউটোরিয়াল,17,টিপস এন্ড টিকস,10,টিপস এন্ড ট্রিকস,50,টুইটার,2,টেম্পেলেট,9,ডাউনলোড,32,নোটপ্যাড,1,পিসি টিপস,1,পোর্টেবল,1,ফেসবুক,21,বিজ্ঞান ও প্রযুক্তি,5,বিনোদন,12,ব্লগার,51,ব্লগার টিপস,53,মাইক্রোসফট,1,মিউজিক-MP3,3,মোবাইল,7,মোবাইল অ্যাপস,9,রিভিউ,5,সফটওয়্যার,18,সিএসএস,5,সিকিউরিটি,2,সোস্যাল মিডিয়া,5,
ltr
item
Projuktie Mela | The World's Learge Comunity Bnagla IT Blogging Platform (প্রযুক্তির মেলা): আপনি জেনে নিন ভাইবারে নতুন কি কি সুবিধা পাবেন।
আপনি জেনে নিন ভাইবারে নতুন কি কি সুবিধা পাবেন।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn4_HsQrdbhY0iN5V_y7VzkeTZnTnR-V6wBZ3uY24Ga2uRO3IJmnENrn1IPlNy7ZTLfdmJLf35Ypnwr3I872Dl3xAjEnrz_WlEf47zfttIVQ0sgyfNNImYQLI5Pec-ewom9mV3tAqyx9lW/s320/viber.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn4_HsQrdbhY0iN5V_y7VzkeTZnTnR-V6wBZ3uY24Ga2uRO3IJmnENrn1IPlNy7ZTLfdmJLf35Ypnwr3I872Dl3xAjEnrz_WlEf47zfttIVQ0sgyfNNImYQLI5Pec-ewom9mV3tAqyx9lW/s72-c/viber.jpg
Projuktie Mela | The World's Learge Comunity Bnagla IT Blogging Platform (প্রযুক্তির মেলা)
https://projuktiemela.blogspot.com/2015/08/blog-post_5.html
https://projuktiemela.blogspot.com/
https://projuktiemela.blogspot.com/
https://projuktiemela.blogspot.com/2015/08/blog-post_5.html
true
2949705361236741623
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy